বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১২:১৭
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ধাক্কা এড়াতে পদ্মা সেতুতে ফেরিতে লাগানো হচ্ছে রাবারের আস্তর

ডেস্করিপোর্ট  পদ্মা সেতুর পিলারের সঙ্গে বার বার ধাক্কা লাগার কারণে নিজেদের ফেরিতে রাবারের আস্তর লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তবে, পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনার পর সেতুর পিলারে রাবারের আস্তর লাগানোর প্রস্তাব দিয়েছিল বিআইডব্লিউটিসির একটি তদন্ত কমিটি।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, আপাতত বাংলাবাজার-শিমুলিয়া রুটে চলাচলকারী পাঁচটি ফেরির সামনে ও পেছনে রাবারের আস্তর (ফেন্ডার) লাগানো হবে। এই জন্য আমরা ই-টেন্ডার আহ্বান করব।

তিনি আরও বলেন, ইতিমধ্যে বিশেষজ্ঞরা ফেরিতে রাবারের আস্তর লাগানোর বিষয়ে মতামত দিয়েছেন। আমরাও বিষয়টি নিয়ে স্টাডি করছি।

এদিকে বারবার পদ্মা সেতুর পিলারে ধাক্কার ঘটনায় ফেরির মাস্টারদের অবহেলাকে দায়ী করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে পদ্মা সেতুতে বারবার ফেরির আঘাত লাগার বিষয়ে কথা বলতে গিয়ে সচিব বলেন, পদ্মাতে হঠাৎ করে এমন কারেন্ট (স্রোত) সৃষ্টি হয়, যে ওই সময়ে কারো পক্ষে ফেরি কন্ট্রোল করা সম্ভব না। অনেক সময় মাস্টাররা নির্দিষ্ট রুট ফলো করেন না। তিনটি ঘটনা ঘটেছে রুট ফলো না করার কারণে।