বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১:২৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালের পরিস্থিতি শান্ত র‌য়ে‌ছে , আপাতত বিজিবির প্রয়োজন নেই

ডেস্করিপোর্ট  ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার সাইফুল হাসান বাদল ব‌লেছেন, ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত র‌য়ে‌ছে। এই মুহূ‌র্তে বি‌জি‌বি নামা‌নোর কো‌নো প্রয়োজন নেই। ত‌বে য‌দি প্রয়োজন হয় এর জন্য বি‌জি‌বি প্রস্তুত র‌য়ে‌ছে।

শুক্রবার ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন স্থা‌নে ঘু‌রে জনজীবন স্বাভা‌বিক প‌রিল‌ক্ষিত হ‌য়ে‌ছে। এদিকে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে নগরীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অবস্থানে র‌য়ে‌ছে পু‌লিশ, পাশাপা‌শি টহল দি‌চ্ছে র‌্যাব।

ব‌রিশাল সদর উপ‌জেলা প‌রিষ‌দের ইউএনও এর বাসভব‌নে হামলা ও প‌রে আনসা‌রদের ছোড়া গুলি‌তে ৫ জন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আহত এবং প‌রে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনায় থমথ‌মে প‌রি‌স্থি‌তি বিরাজ কর‌ছে ব‌রিশা‌লে। ত‌বে যান চলাচল ও জনজীবন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

ব‌রিশাল মে‌ট্রোপলিটন পু‌লি‌শের উপ-পু‌লিশ ক‌মিশনার (দ‌ক্ষিন) মোঃ আলী আশরাফ হোসেন ভূঞা ব‌লেন, জনগ‌নের নিরাপত্তায় আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। মামলায় বা‌কি যে আসামিরা র‌য়ে‌ছে তা‌দের গ্রেফতারের চেষ্টা চল‌ছে।

এদিকে এই ঘটনায় পৃথক মামলায় ১৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এছাড়া রাতভর নগরীর বি‌ভিন্ন স্থা‌নে মামলার আসামি‌দের ধর‌তে অভিযান প‌রিচালনা করা হয়। পু‌লিশ এবং ইউএন মু‌নিবুর রহমা‌নের দা‌য়ের করা দু‌টি মামলায় প্রধান আসামি করা হ‌য়ে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। এছাড়াও আসামি র‌য়ে‌ছে ৬০১ জন।

অপর‌দি‌কে মেয়‌রের উপর হামলার ঘটনায় শুক্রবার দুপু‌রে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছে সদর উপ‌জেলা ছাত্রলী‌গের নেতাকর্মীরা। এছাড়া বাব‌ুগ‌ঞ্জে উপ‌জেলা আওয়ামী লীগ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রেছে।