রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৪৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

বরিশালে সড়ক দুর্ঘটনায় ঠিকাদারের মৃত্যু

শামীম আহমেদ  বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রীতে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ দুর্ঘটনায় তার ১২ বছরের ছেলে রাত ও ২১ বছর বয়সী ভাগিনা তানজিল গুরুত্বর আহত হয়েছে।

তাদেরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা একটি মোটরসাইকেল যোগে বরিশালের দিক থেকে আগৈলঝাড়ার দিকে যাচ্ছিলো। জয়শ্রী এলাকায় পৌছালে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঠিকাদার ইকবাল হোসেন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেণ। আর তার ছেলে রাত ও ভাগিনা তানজিলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, হতাহতরা সকলে আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার বাসিন্দা।