রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৪
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

দেশে করোনায় মৃত্যু ১৪৫

ডেস্করিপোর্ট  করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে, যা গতকাল (বৃহস্পতিবার) ১৫৯ জন ছিল। এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৯৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৩ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। সে বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। যা এ বছর দুইশ ছাড়িয়ে গেছে। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এরপর থেকে প্রায় এক মাস প্রতিদিন ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামে।