রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তালেবানের সঙ্গে হাত মেলালেন আশরাফ গনির ভাই!

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনির ভাই হাসমত গনি আহমেদজাই তালেবানকে সমর্থন জানিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোচি গ্র্যান্ড কাউন্সিলের প্রধান হাসমত গনি আহমেদজাই তালেবান নেতা খালিল-উর-রহমান আর ধর্মীয় স্কলার মুফতি মোহাম্মদ জাকিরের সামনে সংগঠনের প্রতি তার সমর্থন ঘোষণা করেন।

ওই সময়কার ভিডিও টুইটারে তাহির খান নামে এক ব্যক্তি শনিবার শেয়ার করেছেন। ভিডিওতে হাসমত গনি আহমেদজাইকে তালেবান নেতাদের সাথে হাত মেলাতে দেখা গেছে। এমনকি এক তালেবান নেতাকে আহমেদজাইয়ের কপালে চুমু খেতেও দেখা গেছে।

তবে শনিবার টুইট করা ওই ভিডিও ঠিক কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।

তালেবান কাবুল ঘিরে ফেললে সেখান থেকে পালিয়ে প্রথমে তাজাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট আশরাফ গনি। সেখানে আশ্রয় না পেয়ে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছান তিনি। সেখান থেকে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে তিনি পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন বলে বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি চারটি গাড়ি ভর্তি নগদ অর্থ সাথে নিয়েছিলেন বলে আফগানিস্তানে অবস্থিত রাশিয়ান দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছিলেন। তবে সেই দাবি নাকচ করে গনি জানান, এক কাপড়ে আফগানিস্তান ছেড়েছিলেন তিনি। এমনকি জুতা পরারও সময় পাননি ৭২ বছর বয়সী সাবেক আফগান প্রেসিডেন্ট।