মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতে অফিস টাইম হবে ১২ ঘণ্টা, বাড়বে বেতন

অনলাইন ডেস্ক  শ্রম আইনে পরিবর্তন আনার তোড়জোর করছে ভারতের মোদী সরকার। আগামী ১ অক্টোবর থেকে নতুন শ্রম আইন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিনে মোট কাজের সর্বোচ্চ সময় ১২ ঘণ্টা নির্ধারিত হবে নয়া আইনে। তবে সাপ্তাহিক ছুটি বাড়ানো হবে নয়া আইনে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, নতুন আইনের কারণ বেসিক বেতন বাড়বে। আর তা হলে কর্মীদের পিএফ বেশি কাটা হবে। গ্র্যাচুইটিও বেশ কাটবে। তাই টেক হোম বেতন কমতে পারে কর্মীদের। এতে অবশ্য অবসরের পর বেশি টাকা পাবেন কর্মচারীরা।

ওই আইন কার্যকর হলে পুরোপুরি বদলে যাবে অফিসে কাজ করার যাবতীয় নিয়ম কানুন।

হিন্দুস্তান টাইমস জানায়, গত ১ এপ্রিল এ আইন জারি করার কথা থাকলেও তখন তা কার্যকর করা সম্ভব হয়নি। এরপর জল্পনা তৈরি হয়েছিল যে, ১ জুলাই থেকে এই নয়া কোড কার্যকর করা হতে পারে কেন্দ্রের তরফে। কিন্তু তাও কার্যকর করা সম্ভব না হলে জানানো হয় আগামী ১ অক্টোবর থেকে নয়া নিয়ম কার্যকর করা হবে।

নয়া এ আইন ১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হলে সংশ্লিষ্ট ক্ষেত্রের অফিসে চাকরি করা অনেক কর্মীর ‘টেক হোম’ বেতন কমতে পারে। পাশাপাশি কাজ করার সময়সীমা, ওভারটাইমে অতিরিক্ত বেতন, ছুটি, বহু কিছু বদলে যেতে পারে।

মূলত ২৯টি শ্রম আইন নিয়ে ৪টি শ্রম কোড তৈরি করেছে কেন্দ্র – কোড অন ওয়েজেস, ইন্ড্রাস্ট্রিয়াল রিলেশন কোড, অকুপেশানাল সেফটি ইন্ড হেলথ, সোশ্যাল সিকিউরিটি কোড। এই কোডগুলির মধ্যে কোড অন ওয়েজেস-এর জন্যে কমতে পারে টেক হোম বেতন। এর আগে ওয়েজ কোড আইন, ২০১৯ অনুযায়ী কোনও কর্মচারীর বেসিক বেতন ‘কস্ট টু কম্পানি’র ৫০ শতাংশের কম হতে পারবে না। এই ফাঁককে কাজে লাগিয়ে বহু সংস্থা এখনও পর্যন্ত বেসিক বেতন অনেক কম দেখিয়ে অন্যান্য ভাতা বাবদ টাকা দিয়ে নিজেদের উপর চাপ কমায়। কারণ সেই ক্ষেত্রে পিএফ, গ্র্যাচুইট্তে কম খরচ করতে হত সংস্থাকে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, নয়া কোড অনুযায়ী এবার থেকে ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত যদি অতিরিক্ত কাজ করে থাকেন তাহলে সেটিকে আধা ঘন্টা ধরে নিয়ে সংস্থাগুলিকে ওভআরটাইম বেতন দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী ৩০ মিনিটের কম সময় পর্যন্ত আগে ওভারটাইম দিতে হত না। পাশাপাশি টানা ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না বলেও রয়েছে কোডে। মাঝে অন্তত আধা ঘণ্টার বিরতি দিতেই হবে।