রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৪৩
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

পরীক্ষামূলক ৬টি বগি নিয়ে চললো মেট্রোরেল

ডেস্করিপোর্ট  রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০ টার দিকে মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।

প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয় বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে উল্লেখ করে মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি।’

ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রবিবার আবার পরিচালনা করা হবে।