শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

শিগগিরই জনসম্মুখে আসবেন তালেবান ‘সুপ্রিম লিডার’

অনলাইন ডেস্ক  তালেবানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের ভেতরেই আছেন বলে নিশ্চিত করেছেন আফগানিস্তানে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। রবিবার (২৯ আগস্ট) তিনি এ কথা জানান।

তালেবান মুখপাত্র বলেন, “তিনি কান্দাহারে অবস্থান করছেন। শুরু থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন।” তালেবানের উপ-মুখপাত্র বিলাল কারিমি জানান, “তিনি শিগগিরই জনসম্মুখে আসবেন”।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্যদিয়ে প্রায় পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এখনো তালেবানের এই সুপ্রিম লিডারের দেখা পাওয়া যায় নি। এ নিয়ে তালেবান নেতারা একেবারেই মুখ বন্ধ রেখেছিল।

এর আগে চলতি সপ্তাহে যখন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলন করেন তখন রিপোর্টারদের প্রশ্নের মুখে তিনি জানান, “ইনশাল্লাহ আপনারা শিগগিরই তাকে দেখবেন।”

অবশ্য একথা ঠিক যে, তালেবানের শীর্ষ নেতাদেরকে ছায়াচ্ছন্ন করে রাখার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৯৪ সালে তালেবানের উত্থানের পর এর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরকেও জনসমক্ষে দেখা যেত না, এবং কান্দাহার ছেড়ে কাবুলে যেতেন না। এমনকি তার সঙ্গে কোনো প্রতিনিধিদল দেখা করতে এলেও তিনি খুব একটা দেখা করতেন না।