মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আশরাফ গনির উপদেষ্টা মৌলভী জাদরানকে আটক করেছে তালেবান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের ‘ন্যাশনাল কাউন্সিল অব রিলিজিয়াস স্কলার্স’-এর সাবেক প্রধান মৌলভী মো. সর্দার জাদরানকে আটক করেছে তালেবান।

চোখ বাঁধা অবস্থায় তার একটি ছবিও সম্প্রতি প্রকাশ করেছে তালেবান। ধর্মসংক্রান্ত বিষয়ে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা ছিলেন জাদরান।

গনির আমলে ‘প্রভাবশালী’ বলেই পরিচিত ছিলেন তিনি। কিছু দিন আগেই আফগানিস্তানের নারী গভর্নর সালিমা মাজারিকে গ্রেফতার করেছিল তালেবান। খবর আনন্দবাজার পত্রিকার।

আশরাফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গভর্নর ছিলেন, তাদের মধ্যে একজন সালিমা।

তালেবানের তাণ্ডবে যখন আফগানিস্তানের একের পর এক রাজনৈতিক নেতা পালিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, চোয়াল শক্ত করে তালেবানের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ ছুড়ে বল্খ প্রদেশের রক্ষায় হাতে বন্দুক তুলে নিয়েছিলেন সালিমা।

গত ১৫ আগস্ট কাবুল দখলের পর থেকেই তালেবান নেতৃত্ব জানিয়ে এসেছে— সব দলের প্রতিনিধিদের নিয়েই সরকার গড়া হবে। সেই লক্ষ্যে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং দেশটির অন্যতম নেতা আবদুল্লা আবদুল্লার সঙ্গে বৈঠকও করেছে তালেবান নেতৃত্ব।

তার কয়েক ঘণ্টা পরই ওই দুই নেতাকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি স্থানীয় সংবাদমাধ্যমের।