মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাঞ্জশির দখলে নেওয়ার আনন্দে গুলি ছুড়ে বিজয়োল্লাস

অনলাইন ডেস্ক  পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেওয়ার আনন্দে কাবুলের আকাশে গুলি ছুড়ে উদযাপন করেছে তালেবান যোদ্ধারা। এতে গুলিবিদ্ধ হয়ে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন।

শনিবার আফগান স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এ ঘটনার পর বাতাসে গুলি ছুড়ে বিজয়োল্লাস না করতে আহ্বান জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

শুক্রবার রাতে তালেবানবিরোধীদের শেষ ঘাঁটি পাঞ্জশির প্রদেশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবান। এ খবরে কাবুলের বিভিন্ন স্থানে ‘আকাশের দিকে’ গুলি ছুড়ে বিজয়োল্লাস করে সংগঠনটির যোদ্ধারা। এর পরপরই শহরের হাসপাতালগুলোতে দলে দলে গুলিবিদ্ধ মানুষ আসতে শুরু করেন।

শুক্রবার রাতেই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, অ্যাম্বুল্যান্সে করে অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

হাসপাতালগুলো জানিয়েছে, তাদের কাছে এ পর্যন্ত আহত ৪১ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া মরদেহ এসেছে ১৭টি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটে বলেন, বাতাসে গুলি করা এড়িয়ে চলুন এবং এর পরিবর্তে আল্লাহকে ধন্যবাদ দিন। অস্ত্র-গোলাবারুদ আপনাদের হাতে, সেগুলো নষ্ট করার অধিকার কারো নেই। গুলিতে সাধারণ মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি, তাই অযথা গুলি করবেন না।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৪৮ কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকা। এলাকাটি উঁচু-নিচু পাহাড়ি ও দুর্গম হওয়ায় অনেকটা সুবিধাজনক স্থানে ছিল তালেবান প্রতিরোধ গোষ্ঠী। উপত্যকাটিতে ঢোকার রাস্তা খুবই সরু। সেখানে কয়েক হাজার তালেবান বিরোধী যোদ্ধা অবস্থান করছিল।

ব্যাপক সংঘর্ষের পর আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করেছে তালেবান। যদিও এ দাবি অস্বীকার করেছে বিরোধীরা।