শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

মার্কিন সমরাস্ত্র তালেবানকে ফেরত দিল ইরান

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের তৈরি আফগান সেনাবাহিনীর বেশিরভাগ সমরাস্ত্র তালেবানকে ফেরত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে, সাঁজোয়া যানসহ অন্যন্য সরঞ্জাম রয়েছে। তালেবান কাবুলে ঢুকে পড়লে এসব সমরাস্ত্র নিয়ে তেহরানে চলে যায় আফগান সেনাবাহিনীর সদস্যরা। সেই সমরাস্ত্রগুলোই আফগানিস্তানের নতুন শাসকদের ফেরত দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যভিত্তিক আমওয়াজ মিডিয়া নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সাবেক আফগান সেনাবাহিনীর সদস্যরা যেসব অস্ত্র ও যান ব্যবহার করত তার প্রায় সবকিছু তালেবানের কাছে ফেরত পাঠিয়েছে তেহরান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তৈরি যানগুলো আফগান সেনাবাহিনী সীমান্ত পাড়ি দিয়ে ইরান যাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, প্রায় সবকিছু একসঙ্গে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক বাহিনীকে ২৮০০ কোটি টাকার সমরাস্ত্র দিয়েছে। এর মধ্যে রয়েছে বন্দুক, রকেট, নাইট-ভিশন গগলস, গোয়েন্দা নজরদারি চালানোর জন্য ড্রোন। তবে উপহারের তালিকায় সবকিছুর উপরে ছিল ব্ল্যাকহক হেলিকপ্টার।

এছাড়া ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানকে ৭ হাজার ৩৫টি মেশিনগান; ৪ হাজার ৭০২টি হামভি গাড়ি; ২০ হাজার ৪০টি হ্যান্ড গ্রেনেড; ২ হাজার ৫২০টি বোমা ও ১ হাজার ৩৯৪টি গ্রেনেড লঞ্চার দিয়েছে ওয়াশিংটন।