বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন : অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর প্রলয় চিসিম বলেছেন,এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ওপেন হাউজ ডে’তে নিয়মিত নিজে আসুন, এর সুফল জানিয়ে অপরকেও নিয়ে আসুন এবং গোপনে বা সরাসরি অপরাধমূলক তথ্য সরবরাহ করে আমাদের পাশে থাকুন।

সোমবার(১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি , বিগত ওপেন হাউজ ডে সভার কার্যবিবরণী তথা জবাবদিহিতা নিশ্চিত করে আগত ভুক্তভোগীর কথা সরাসরি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, প্রতি মাসের প্রতিমাসের একটি নির্দিষ্ট তারিখে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।প্রতি মাসের ০৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা , ০৭ তারিখ কাউনিয়া থানা , ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় । যেন থানা এলাকার সাধারণ মানুষও এই ওপেন হাউজ ডে’র দিন উপস্থিত থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ বিএমপির জেষ্ঠ কর্মকর্তাদের সাথে যেকোন বিষয়ে খোলামেলা আলোচনা করতে পারেন।

নবাগত উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম-বার তাঁর সরকারী নম্বর সবাইকে অবগত করে বলেন, ইতিহাস , ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প সবকিছুতেই সমৃদ্ধ ও সমাদৃত বরিশাল, এখানের মানুষের নিরপত্তার দায়িত্ব আমাদের।

এলাকায় চুরি সহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কলাপসিবল গেট, সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড জোরদার, অপরিচিতদের, নজরদারি ও সন্দেহ হলে আমাদের অবগতকরন ও সতর্ক হওয়ার জন্য অনুরোধ রইল।

এক্ষেত্রে সমাজের সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছি। ওপেন হাউজ ডেতে সমাজের ভালোর জন্য প্রতিমাসে একটি করে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করুন, তথ্যদাতার পরিচয় গোপন রেখে আমরা নিজেদের ব্যস্ত রেখে নিরাপদ নগরী উপহার দেয়া সম্ভব।

কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি শেখ মোহাম্মদ সেলিম, পুলিশ পরিদর্শক তদন্ত শেখ মোহাম্মদ ফয়সাল সহ সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ।