বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩২১ জন হাসপাতালে

ডেস্করিপোর্ট  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত ৩২১ জনের মধ্যে রাজধানীতেই ২৪৬ জন বাকি ৭৫ জন দেশের বিভিন্ন জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৭১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে রাজধানীর ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮০ জন এবং রাজধানীর বাইরে ১৯১ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৩ দিনে মোট ৩ হাজার ৮৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া আগস্টে ৭ হাজার ৬৯৮, জুলাইয়ে ২ হাজার ২৮৬ , জুনে ২৭২ এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।