শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১০:০৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ওসমানীনগরে এটিএম বুথে ডাকাতি: চারজন ৫ দিনের রিমান্ডে

ডেস্করিপোর্ট  সিলেটের ওসমানীনগরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় গ্রেফতার চারজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করে। অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরস্থ নতুনবাজারে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে বেঁধে ২৪ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। পরে ২১ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

তারা হলো- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম। অপরদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার মূল পরিকল্পনাকারী সাফি উদ্দিন জাহিরকে (৩৮) হবিগঞ্জ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, এটিএম বুথে লুটের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ব্যাংক কর্তৃপক্ষকে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে।