শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিমানবন্দরে শনিবার থেকে পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু

ডেস্করিপোর্ট  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুত করার জন্য আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে।

জাহিদ মালেক বলেন, এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এ পিসিআর-ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।

ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখানে মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র‍্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।