রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

পায়রা বন্দর ও আন্ধারমানিক নদী পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্করিপোর্ট  বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি পায়রা বন্দর এলাকা ও আন্ধারমানিক নদী পরিদর্শন করেছেন।

বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজ থেকে সরাসারি সড়ক পথে পটুয়াখালীর পায়রা বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

দুপুর দুইটায় পায়রা বন্দরে গিয়ে পৌছালে সেখানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন।

পরে সেখান থেকে বেলা আড়াইটায় আন্দারমানিক নদী পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। নদী ও তীরবর্তী এলাকা পরিদর্শন শেষে কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গল কবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী।

এ-সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্তাবোধক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃআরিফ হোসেন প্রমূখ।