রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইসরায়েলকে আয়রন ডোম উন্নত করতে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক  ইসরায়েল মিসাইল প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম উন্নত করতে অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এই সহায়তার পরিমাণ ১০০ কোটি ডলার বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টিটিভে এই বিল পাশ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে খবরে।

সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র এই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করেছে। প্রতিবেদনে প্রকাশ, হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়েছে।

সর্বশেষ ২০০৬ সালেও একবার বড় যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল৷ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সেই যুদ্ধে হিজবুল্লাহর ছোঁড়া রকেটে ব্যাপক ক্ষতি হয়েছিল ইসরায়েলের৷ সেই যুদ্ধের পরই খুব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয় ইসরায়েল৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন। বেনেট বলেছেন, ইসরায়েলের মানুষ অ্যামেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হলো।