রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, দুপুর ১:০০
শিরোনাম :
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ

নভেম্বরে মাঝামাঝিতে এসএসসি, ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা

ডেস্করিপোর্ট  চলতি বছরের নভেম্বরে মাঝামাঝি সময়ে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যথাসময়েই পরীক্ষা হবে। নভেম্বর-ডিসেম্বর তারিখ ঠিক করা হচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণের কথা শোনা যাচ্ছে, সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারা সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রণালয় যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো দেখা হয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান দেখা হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, যদি প্রয়োজন হয় শিক্ষাপ্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। এখন পর্যন্ত তেমন পরিস্থিতির উদ্ভব হয়নি। যদি কোথাও হয় তাহলে নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব।