রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৩
শিরোনাম :
বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর টেস্ট শুরু

ডেস্করিপোর্ট  প্রবাসীকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। তবে আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে ল্যাবটি পুরোদমে শুরুর আশা করছে সরকার।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র আরব আমিরাত একটি কন্ডিশন দিয়েছে। বাংলাদেশিদের যেতে হলে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট করতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে বিমানবন্দরের ভেতরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আরটি-পিসিআর ল্যাবরেটরির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে।’

‘যদি এটি সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, তখন আমরা এয়ারলাইন্সগুলোকে অবহিত করব। আশা করছি, ২৮ সেপ্টেম্বর থেকে কারণ আমাদের ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করতে হবে। পিসিআর টেস্ট করার জন্য আমাদের কমপক্ষে দুইদিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য।’

মফিদুর রহমান আরও বলেন, ‘আশা করছি, আগামী ২/৩ দিনের মধ্যে পুরোপুরিভাবে যাত্রা (আরটি-পিসিআর পরীক্ষা) শুরু হয়ে যাবে। এরই মধ্যে যাত্রা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, আমরা যাতে দ্রুত বাস্তবায়ন করি। সেজন্য আমরা টেস্ট কেস হিসেবে ৪৬ জনকে এরইমধ্যে পাঠিয়েছি। তারা এটা অ্যাকসেপ্ট করেছেন।