রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তালেবান সরকারকে এখনই স্বীকৃতি নয়: রাশিয়া

অনলাইন ডেস্ক  সম্প্রতি তালেবান কারাপ্রধান মোল্লা নুরুদ্দিন তোরাবি বলেন, আফগানিস্তানের আইন শরিয়ত মেনে তৈরি করা হবে। অপরাধের শাস্তি হিসেবে হাত-পা কেটে নেওয়া বা প্রকাশ্যে গুলি করে হত্যাকে আইন করে ফিরিয়ে আনা হবে সেখানে। পরের দিনই হেরাতের রাস্তায় দেখা যায় ক্রেনের মাথায় ঝুলছে মৃতদেহ। এই মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলেই রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘ অধিবেশন চলার মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা তারা ভাবছেন না।

নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় তিনি বলেন, ‘তালেবান সরকারকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার যে প্রশ্ন, তা বর্তমান পরিস্থিতিতে ভাবার অবস্থায় নেই।’ তালেবান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি জানান যে প্রাক্তন আফগান দূত গুলাম ইশাকজ়াইকে বহিষ্কার করে সুহেল শাহিনকে জাতিসংঘের আফগান দূত হিসেবে মনোনীত করা হয়েছে।

যদিও শাহিনকে স্বীকৃতি দেবে কি না জাতিসংঘ, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রসঙ্গ উত্থাপন করেও লাভরভ রুশ সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দিয়েছেন। আফগানিস্তানের তালেবান সরকারকে জাতিসংঘ স্বীকৃতি দেবে কি না, সেই সিদ্ধান্ত নেবে জাতিসংঘের ক্রেডেনশিয়ালস কমিটি। এই কমিটির নয় সদস্যের মধ্যে অন্যতম রাশিয়া ।