সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪১
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

গর্ভপাত নিষিদ্ধ করলো চীন

অনলাইন ডেস্ক  জন্মের হার কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে থাকা পরিবারগুলোকে আরও বেশি শিশু জন্ম দিতে উৎসাহিত করার লক্ষ্যে স্বাস্থ্যগত কারণ ব্যতীত গর্ভপাত নিষিদ্ধ করেছে চীন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের মন্ত্রিসভার বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, গর্ভপাত নারীস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি নারীদের উর্বরতায় নেতিবাচক প্রভাব ফেলে- যুক্তিতে ২০১৮ সাল থেকে এ বিষয়ে কঠোর হওয়া শুরু করে চীন।

চীনের সরকার যদিও বর্তমানে সন্তান ধারণ নীতিতে পরিবর্তন এনেছে, প্রতি দম্পতিকে ৩ টি সন্তান নেওয়ার জন্য উৎসাহও দেওয়া হচ্ছে, তবে তাতে বাস্তব পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক জরিপে উঠে এসেছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল- চার বছরে চীনে গর্ভপাত করিয়েছেন ৯০ লাখ ৭০ হাজার নারী, যা তার আগের চার বছর, অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট গর্ভপাতের চেয়ে ৫১ শতাংশ বেশি। তবে এসব গর্ভপাতের মধ্যে স্বাস্থ্যগত কারণে কতজন নারী গর্ভপাত করিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

দেশটির সমাজ-রাজনীতি বিশ্লেষকদের মতে, চীনে জন্মহার নিম্নমুখী হওয়ার প্রধান কারণ দু’টি। প্রথমত- দশকের পর দশক ধরে সরকারের এক সন্তান নীতি চালু রাখা এবং দ্বিতীয়ত, সন্তান লালন-পালনের খরচ।