বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:২৭
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

দুমকিতে বিডি ক্লিনের মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ আজিজুল,দুমকী উপজেলা প্রতিনিধি  পরিছন্নতা শুরু হোক আমার থেকে এই শ্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন এর সদস্যরা এগিয়ে চলছে দুর্বার গতিতে। আমার দেশ আমি গরব আমার নোংরা ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো এবং সবাইকে পরিচ্ছন্ন বাংলাদেশ দেশ গড়ার লক্ষে সচেতন করব।বাংলাদেশে প্রায় ৬০ হাজার তরুন-তরুনী এই পরিচ্ছন্ন দেশ গড়ার জন্য হাতে হাত রেখে কাজ চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিডি ক্লিন টিমের উদ্যেগে মাসিক সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভা গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর)বিকাল ৪ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা টিমের সমন্বয়ক এম জাহিদ হোসেন এবং জেলা টিমের আরও অন্যান্য সদস্যরা।

এসময় জেলা সমন্বয়ক কে এম জাহিদ হোসেন বলেন দুমকি টিম আরো গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যরা সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকে তাহলেই টিমটি আরও ভালো অবস্থানে পৌঁছাতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন বিডি ক্লিন দুমকি উপজেলার টিমের গর্বিত সদস্য ও সমন্বয়ক প্রশান্ত পার্থ সহ সমন্বয়ক রেজওয়ানা হিমেলআইটি এন্ড মিডিয়া সাংবাদিক মোহাম্মদ শাহিন আলম
সমন্বয়ক লজিস্টিক মোহাম্মদ সোহেল রানা এবং তাহেরা আলী রুমা, ফাতিমা বেগম সহ নতুন পুরাতন বিডি ক্লিন এর আরো সকল গর্বিত সদস্যরা উপস্থিত ছিলেন।