সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৩৮
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

কুয়াকাটা সৈকতে আবারো মিললো মৃত ডলফিন

ডেস্করিপোর্ট  ছয় দিনের ব্যবধানে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সৈকতের দ্বিতীয় ঝাউ বাগান পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ৭ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির শরীরের মাথা ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা বিষয়টি মৎস্য বিভাগ ও বন বিভাগকে জানিয়েছেন।

পটুয়াখালী জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ডলফিনটির ময়নাতদন্তের জন্য শরীরের কিছু অংশ রেখে স্থানীয় বিট কর্মকর্তাকে মাটিচাপা দিতে বলা হয়েছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর তেত্রিশ কানি পয়েন্টে ৫ ফুট দৈর্ঘ্যের একটিসহ এবছর বিভিন্ন প্রজাতির মোট ২১ টি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে।