রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহাবুব সরদারের পুত্র তিনটি মামলার পলাতক আসামি হৃদয় সরদার (২৫) এবং মাগুরা-কুনিয়াকান্দি এলাকার ইদ্রিস মাতুব্বরের পুত্র পলাশ মাতুব্বর (২৩)।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার কটকস্থল এলাকা থেকে ১০৩ পিচ ইয়াবাসহ বিক্রেতা হৃদয় সরদারকে গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ পলাশ মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।