সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:১২
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

কুষ্টিয়া জেলা পুলিশের ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্য থেকে ড্রাইভিং করতে ইচ্ছুক সদস্যদের নিয়ে ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল ও কলেজ মাঠে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ পরীক্ষা কার্যক্রম চলে। এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ঠাণ্ডা মাথায় গাড়ী চালাতে হবে। একজন দক্ষ চালকের কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ী চালানোর সময় সিট বেল্ট পরিধান করা, সিট এ্যাডজাস্টিং, লুকিং গ্লাস, ইন্ডিকেটর লাইট, গিয়ার এ্যাডজাস্টিং, ফ্রন্ট গ্যারেজ, ব্যাক গ্যারেজ, রোড টেস্ট, ট্রাফিক সিগনাল, সাইন, ইঞ্জিন সম্পর্কে সাধারন ধারনা থাকতে হবে।

পুলিশ সুপার মোঃ খাইরুল আলম আরো বলেন, সড়কে যতগতি তত ক্ষতি। অতিরিক্ত আত্নবিশ্বাসের কারণে দুর্ঘটনা সংগঠিত হয়। মনে রাখতে হবে একটি দুর্ঘটনা একজন মানুষের সারাজীবনের কান্না। তাই নিজের নিরাপত্তা, গাড়িতে আরোহনকারী ও রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাতে হবে। সঠিক নিয়মে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পাব।

এর আগে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট পরীক্ষা কমিটি গঠন করা হয়। পরীক্ষা কমিটির অপর দুই সদস্য হলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন ও ট্রাফিক বিভাগে কর্মরত টি আই (এডমিন) মোঃ শাহ আলম।

কুষ্টিয়া জেলা পুলিশের সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, পুলিশ লাইন্স, ডিবি, ডিএসবি, কোর্টসহ অন্যান্য সকল ইউনিটের আগ্রহী সর্বমোট ২৮ জন পুলিশ সদস্য এই ড্রাইভিং পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরওআই মোঃ শহীদুজ্জামান, টিআই সুকান্ত কুমার নাথ, ইন – চার্জ মোটরযান শাখা, আরআই পুলিশ লাইন্স কুষ্টিয়া প্রমুখ।