বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

কারামুক্ত হয়েই কাবুল বিমানবন্দরে হামলা

অনলাইন ডেস্ক  কাবুল বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলাকারী বাগরাম ঘাঁটিতে বন্দী ছিলেন। ১৫ আগস্ট তালেবান এই ঘাঁটি দখলে নিয়ে কারাবন্দিদের মুক্ত করে দেয়। কারামুক্ত হয়েই আইএস খোরাসান শাখার সদস্য ভয়াবহ হামলা চালান।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন এই খবর প্রকাশ করেছে।

২৬ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ জন মেরিন সেনাসহ অন্তত ২শ মানুষ নিহত হয়।

সিএনএনের খবর অনুসারে, বাগরামের পারওয়ান কারগার ও কাবুলের নিকটস্থ পুল-ই চরখি কারগারে তালেবান বন্দিদের সঙ্গে কয়েকশ আইএস সদস্যও বন্দি ছিল। ১৫ আগস্ট তালেবান কারাগারের দখল নিয়ে নিজেদের লোকজনসহ আইএস সদস্যদেরও মুক্ত করে দেয়। এই ঘটনার ১১ দিন পর বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো হয়।

ঘটনার পর আইসিস খোরাশান শাখা দায় স্বীকার করে। হামলাকারীর নাম আব্দুল রেহমান আল লঘরি বলে জানায় তারা। যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা হামলাকারীর পরিচয় নিশ্চিত হয়েছেন।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশটিতে থাকা আইএস মাথাচাড়া দিয়ে উঠেছে। গত দুই মাসে তাদের আত্মঘাতী ও আইইডির মাধ্যমে করা হামলায় বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন তালেবান সদস্যও নিহত হয়েছে। তালেবান আইএসের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করেছে। তালেবান কর্তৃপক্ষ সোমবার দাবি করেছে, আফগানিস্তানের রাজধানীতে জঙ্গিগোষ্ঠী আইএসের সক্রিয় একটি শাখাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।