শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইউজিসি প্রণীত অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে রুয়েট শিক্ষকদের মানববন্ধন

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অভিন্ন নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা।

আজ (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তারা এসব দাবি তুলে ধরেন।

শিক্ষক সমিতির লিখিত এক বিবৃতিতে অগ্রিম বেতন বৃদ্ধি এবং অনুপার্জিত ইনক্রিমেন্ট দ্রুত পুনর্বহালসহ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভিন্ন নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নীতিমালায় অন্তর্ভূক্ত করার জন্যে সাক্ষাতে এবং পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভাপতি ও সদস্যবৃন্দকে অবহিত করা সত্ত্বেও সমিতির মতামত সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।এমতাবস্থায় বাংলাদেশের সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষক সমিতি ইউজিসি প্রস্তাবিত অভিন্ন নীতিমালাটি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখান করছে।

মানববন্ধনে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি এসএম আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা থাকবে এটা কাক্সিক্ষত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে এই নীতিমালা প্রণয়ন হওয়ার কথা। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবজ্ঞা করে, অসংগতিপূর্ণ নীতিমালা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসন, স্বতন্ত্র বৈশিষ্ট্যের পরিপন্থী।’

তিনি আরও বলেন, ‘আমরা এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা আশা করছি সরকার ও কর্তৃপক্ষ অবিলম্বে এই নীতিমালা বাতিলের ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করবেন।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীমুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন, সহ-সভাপতি কামরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ মিয়া মোহাম্মদ জুগলুল সাদত, সদস্য আব্দুল মফিজ, আশরাফুল আলম, হারুন উর রশিদ প্রমুখ।