রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

চীনের চাপে মাথা নত করবে না তাইওয়ান: প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক  তাইওয়ান চীনের চাপের কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন। রবিবার (১০ অক্টোবর) তাইওয়ানের জাতীয় দিবসের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েন বলেন, তাইওয়ান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে থাকবে। যেন কেউ এটা বলতে না পারে যে, চীন যে প্রস্তাব দিয়েছে (যা স্বাধীনতা বা গণতন্ত্র দেয় না) তা মেনে নিতে বাধ্য হচ্ছে দ্বীপরাষ্ট্রটি।

সাম্প্রতিক সময়ে তাইওয়ানের অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনা লাঘবের আশা করছেন দেশটির প্রেসিডেন্ট। বলেন, তাইপে তারাহুড়ো করে কোনো কিছু করবে না। পাশাপাশি এমন কোনো ভুল ধারণা থাকা উচিত নয় যে, তাইওয়ানের জনগণ কোনো চাপের মুখে মাথা নত করবে।

আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবো। আত্মরক্ষার জন্য দৃঢ় প্রত্যয় প্রদর্শন করবো। যেন কেউ তাউওয়ানকে চীন আমাদের জন্য যে প্রস্তাব দিয়েছে তা মেনে নিতে বাধ্য করতে না পারে, যোগ করেন তিনি।

দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট বলেন, এর কারণ হলো- চীন আমাদের জন্য যে প্রস্তাব দিয়েছে সেটি একটি স্বাধীন ও গণতান্ত্রিক জীবনযাপনের অধিকার দেয় না। প্রস্তাবটিতে আমাদের ২৩ মিলিয়ন জনগণের জন্য কোনো সার্বভৌমত্বও নেই।

স্বায়ত্বশাসিত তাইওয়ানকে এক দেশ, দুই সিস্টেম মডেলের প্রস্তাব দিয়েছে চীন। হংকংয়ের সঙ্গে বেইজিংয়ের যেমন সম্পর্ক অনেকটা তেমনই। তবে তাইওয়ানের সব রাজনৈতিক দল এই প্রস্তাব প্রত্যাখান করেছে।