মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পেঁয়াজের শুল্ক প্রত্যাহারে এনবিআরকে অনুরোধ

ডেস্করিপোর্ট  পেঁয়াজের শুল্ক প্রত্যাহারের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়।

বেলা ১১টার পর শুরু হওয়া সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে যুক্ত হয়েছেন। এ ছাড়া এনবিআর, টিসিবি, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত আছেন। সভাটি এখনও চলছে।

সভার শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান পেঁয়াজের পাশাপাশি ভোজ্য তেল, চিনি মসুর ডালের আন্তর্জাতিক বাজারমূল্য এবং বাংলাদেশের পরিস্থিতির তুলনামূলক চিত্র তুলে ধরেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় পেঁয়াজ পরিবহণকারী ট্রাক চলাচলে যাতে জটলা সৃষ্টি না হয়, সে জন্য স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন দুটি দল ঢাকাতে সিটি করপোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ বাজার তদারক করবে।

আর সারা দেশে জেলা-উপজেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় বাজার মনিটরিং অব্যাহত রাখা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, টিসিবি সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন সারা দেশে ৪০০ ট্রাকে ৪০০ থেকে ১ হাজার কেজি পেঁয়াজ বিক্রির কার্যক্রম চালাচ্ছে। এ চাড়া ভারত ও তুরস্ক থেকে ১৫ হাজার টন পেঁয়াজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। আরও পেঁয়াজ সংগ্রহের জন্য প্রক্রিয়াধীন।