বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

আইএসের শীর্ষ নেতাকে আটক করলো ইরাকি বাহিনী

অনলাইন ডেস্ক  ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) অন্যতম শীর্ষ সদস্য ও গ্রুপটির আর্থিক বিভাগের প্রধান সামি জসিমকে আটক করা হয়েছে। তিনি আইএসের নিহত নেতা আবু বকর আল-বাগদাদির একজন সহকারী ছিলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ অক্টোবর) এক টুইট বার্তায় সামি জসিমকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।

তিনি বলেন, যখন আমাদের হিরোরা (ইরাকি নিরাপত্তা বাহিনী) নির্বাচনের নিরাপত্তা দিচ্ছে, তখন তাদের সহকর্মীরা (ইরাকি জাতীয় গোয়েন্দা সংস্থা) সামি জসিমকে আটক করতে একটি জটিল অপারেশন পরিচালনা করছিল।

এর আগে ২০১৯ সালে উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযানে নিহত হন আবু বকর আল-বাগদাদি।