সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৫
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বর পছন্দ না হওয়ায় নববধূর আত্মহত্যা!

ডেস্করিপোর্ট  নোয়াখালীর চাটখিল উপজেলায় বর পছন্দ না হওয়ায় পলি আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

সোমবার ভোরে উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত পালি আক্তার (২১) উপজেলার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী।

নিহত পলির পরিবার সূত্র জানায়, পারিবারিকভাবে ৪ অক্টোবর একই ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাবুর মেয়ের সঙ্গে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়।

প্রাথমিকভাবে শোনা যায়, নববধূর বরকে পছন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে— নববধূ শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পুলিশ জানাতে পারেনি।

চাটখিল খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোরে শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এখন পর্যন্ত আত্মহত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।

পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিতভাবে কোনো অভিযোগ করেনি।