মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য দায়ী যুক্তরাষ্ট্র : কিম

অনলাইন ডেস্ক  কোরীয় উপদ্বীপে অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হুয়াসং-১৬ এর সামনে দাঁড়িয়ে মঙ্গলবার এ কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কার্যক্রমের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটন যে ব্যবহার করছে তা শত্রুতা ছাড়া আর কিছুই নয়।’ আত্মরক্ষা-২০২১’ নামক অস্ত্র প্রদর্শনীর এই অনুষ্ঠানের উদ্বোধনকালে কিম আরও বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতির মুখে ‘অপরাজেয় সামরিক বাহিনী’ গড়ে তুলবে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর জন্য নয়, উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন আত্মরক্ষার জন্য বলে মন্তব্য করেছেন তিনি। কিম বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ করার কথা আলোচনা করছি না, বরং আক্ষরিক অর্থে যুদ্ধকে প্রতিরোধ করতে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি।’ যুক্তরাষ্ট্র যেকোনো সময় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করতে প্রস্তুত বললেও পিয়ংইয়ং বলেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় তার সামরিক কার্যক্রম বন্ধ না করা পর্যন্ত তারা আলোচনায় অংশ নেবে না।

সম্প্রতি উত্তর কোরিয়া তার অত্যাধুনিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের পরীক্ষা বাড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছে, দেশটি তার পারমাণবিক চুল্লির সম্প্রসারণ করেছে। অন্য দিকে দ. কোরিয়া তাদের প্রথম সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে এফ-৩৫ কিনেছে।

উত্তর কোরিয়ার হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র দ. কোরিয়ায় প্রায় সাড়ে ২৮ হাজার সৈন্য মোতায়েন করেছে। আগস্টে ওয়াশিংটন এবং সিউলের যৌথ সামরিক মহড়াকে কিম ‘যুদ্ধের প্রস্তুতি’ হিসাবে অভিহিত করেন।