বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৪
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ অক্টোবর শনিবার বিশ্ব খাদ্য দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভাটিতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফিয়া সারমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েবুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন।