শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি

পল্টনে পুলিশের ওপর হামলা: মামলার আসামি ৪ সহস্রাধিক

ডেস্করিপোর্ট  রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। উভয় মামলার বাদী পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) দুপুরে পল্টন থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া বলেন, খেলাফত আন্দোলনের আমির জাফর উল্লাহ খানসহ ১১ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া দুই থেকে আড়াই হাজার বিক্ষোভকারীকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে গ্রেফতার করে এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার এজাহারে ‘কুমিল্লার ঘটনার জেরে পল্টন থানা এলাকায় নাশকতা, ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার’ কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে চার হাজার জনকে। দুই থানায় এ পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় হাজার মানুষকে আসামি করে মামলা করা হয়েছে।