মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে ইরান-রাশিয়া

অনলাইন ডেস্ক  ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইরান ও রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতারা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথ সুগমে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে আলোচনা করেছেন।

রাশিয়ান রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান ভয়াচেস্লাভ ভিক্টরোভিচ ভোলোদিনের সঙ্গে সোমবার ইরানের সংসদের স্পিকার মুহাম্মদ বাকের কালিবাফ টেলিফোনে আলাপ করেন।

আলাপে কালিবাফ দুই দেশের ইকোনমিক কমিশনসহ যৌথ সংসদীয় কমিশনের মধ্যে বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন।

তিনি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য ইরানের পার্লামেন্টের সমর্থনও প্রকাশ করেন।

কালিবাফ বলেন, সরকারের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সহজতর ও ত্বরান্বিত করতে আইনসভা প্রধান ভূমিকা পালন করে।

অন্যদিকে ভোলোদিন ইরানের সঙ্গে রাশিয়ার সংসদীয় পর্যায়ে সহযোগিতা বাড়ানোর কথা জানান।

ভোলোদিন বলেন, পারস্পরিক সম্মান মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্কের ভিত্তি।