মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

হাসপাতাল থেকে প্রাসাদে ফিরলেন রানি

অনলাইন ডেস্ক  চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, রানির মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে এসেছেন ৯৫ বছর বয়সী রানি।

গত বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিলো রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করতে হয়েছে। চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, গত কিছুদিন ধরেই তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক।

সম্প্রতি, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ৯৯ বছর বয়সে মারা যান। দীর্ঘ দিনের সঙ্গীর চলে যাওয়া রানির মনের ওপর বেশ প্রভাব ফেলেছে বলেই মনে করেন চিকিৎসকরা।