শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

গ্রেফতার আতঙ্কে ভুগছেন আরিয়ানকাণ্ডের তদন্ত কর্মকর্তা সমীর

অনলাইন ডেস্ক  ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) অন্যতম তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে নিজেই রয়েছেন গ্রেফতার আতঙ্কে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারের পর থেকেই তার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

সমীর ওয়াংখেড়ের আশঙ্কা, তাকে গ্রেফতার করা হতে পারে।

তিনি এ আশঙ্কা থেকে আদালতের দ্বারস্থ হয়েছেন মাদক নিয়ন্ত্রণ সংস্থার এ কর্মকর্তা।

সমীরকে নিয়ে বেশ কিছু দিন থেকেই বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে শাহরুখ-পুত্রের বিরুদ্ধে সাক্ষ্য জোগাড়ের চেষ্টা করেছেন তিনি।

খবরে বলা হয়, রোববার মুম্বাই পুলিশ কমিশনারের কাছে গিয়েছিলেন সমীর। সোমবার আদালতের দ্বারস্থ হলেন তিনি।

মাদক মামলার বিশেষ আদালতে বিচারককে সমীর বলেন, আমার পরিবার, বোন, এমনকি মৃত মাকেও নিশানা করা হচ্ছে। যে কোনো ধরনের তল্লাশির জন্য আমি রাজি। ১৫ বছর ধরে কাজ করছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন আর কাজ নিয়ে এমন অভিযোগ এর আগে কখনও ওঠেনি।

অভিযোগ, আরিয়ান খানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য সমীরকে অন্য ব্যক্তির মাধ্যমে ঘুস দেওয়ার চেষ্টা করা হয়।

গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাকে সরকারিভাবে গ্রেফতার দেখায় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তার পরে ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে।

৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে। গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।