মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাষ্ট্রে শপিং মলে হামলায় নিহত ২

অনলাইন ডেস্ক  মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার ( ২৫ অক্টোবর) বোয়িস টাউন স্কয়ারের একটি শপিং মলে এ হামলার ঘটনা ঘটেছে।

বোয়িস পুলিশ প্রধান রায়ান লি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই তলা বিশিষ্ট শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে রয়েছে দেড় শতাধিক আউটলেট।