মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

পাটুরিয়াঘাটে ফেরি কাত হয়ে ১৭ ট্রাক পদ্মায়

ডেস্করিপোর্ট  মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে যানবাহন নিয়ে কাত হয়ে পদ্মায় ‘রো রো আমানত শাহ’ নামে একটি ফেরির আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফেরিতে থাকা অন্তত ১৭টি ট্রাক পদ্মায় ডুবে গেছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ৫নং ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দৌলতদিয়াঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়াঘাটের ৫নং ফেরিঘাট নোঙর করে বড় আকারে ‘রো রো ফেরি আমানত শাহ’। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পর পরই ফেরিটির একাংশ ডুবে যায়।

খবর পাওয়ার পরই সরেজমিন গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ চালাচ্ছে। ওই ফেরিতে ১৭টি ট্রাক ছিল। এ ছাড়া ৫-৬টি মোটরসাইকেলও ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।

শরিফুল ইসলাম উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান, তাদের দুটি টিম উদ্ধারকাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম আসছে।