শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

সাইবার হামলায় অচল ইরানের পেট্রল স্টেশন

অনলাইন ডেস্ক  সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের জ্বালানি বিতরণ নেটওয়ার্ককে অচল করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই সাইবার আক্রমণ চালানো হয় বলে ইরান সরকারের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

‘প্রিডেটরি স্প্যারো’ নামধারী একটি গ্রুপ দাবি করেছে, তারা গত মঙ্গলবার ইরানে সাইবার হামলা চালিয়েছে। কিন্তু ইরানের শীর্ষ ইন্টারনেট নীতি-নির্ধারণী সংস্থা হামলার পেছনে একটি বেনামী ‘স্টেট অ্যাক্টর’ (বিদেশি কোনো সরকার দ্বারা পরিচালিত কেউ) রয়েছে বলে অভিযোগ করেছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন—হামলার লক্ষ্য ছিল ‘জনগণকে ক্ষুব্ধ করে তোলা’। ইরানের সুপ্রিম কাউন্সিল অব সাইবার স্পেসের সেক্রেটারি আবোল হাসান ফিরুজাবাদী বলেন, হামলার পেছনে একটি দেশ রয়েছে। কিন্তু ‘কোন দেশ এবং কীভাবে’ সে হামলা চালানো হয়েছিল তা জানানোর সময় এখনো হয়নি।

ওই আক্রমণের মাধ্যমে ইরানের পেট্রল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে বিকল করে দিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটর গাড়ি চালকেরা সরকারের ইস্যু করা স্মার্ট কার্ড দিয়ে হ্রাসকৃত মূল্যে পেট্রল কিনতে পারতেন। তাই ভর্তুকি দেয়া জ্বালানি কেনার জন্য দেশটির পেট্রোল স্টেশনগুলোতে সব সময়ই দীর্ঘ লাইন থাকত।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্ট দিয়ে প্রিডেটরি স্প্যারো বলছে, সাইবার আক্রমণটি আসলে ‘এ অঞ্চল এবং বিশ্বের মানুষের বিরুদ্ধে তেহরানের সন্ত্রাসী সরকারের চালানো সাইবার কর্মকাণ্ডের একটি জবাব।’