মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:০৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ব্যাপক ধরপাকড় শুরু করেছে সুদানের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  সুদানের সেনাবাহিনী দেশটির বেসামরিক নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী ওমর এল নাজিব ও সেচমন্ত্রী ইয়াসির আব্বাসকে। গ্রেফতার করা হচ্ছে অধিকারকর্মী ও সাংবাদিকদেরও।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রের বরাতে এ তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।

এদিকে সুদানের প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ) সংশ্লিষ্ট সূত্র বলছে, সেনাবাহিনী অধিকারকর্মীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে।

সূত্রটি নিশ্চিত করেন, সেনাবাহিনী ইতোমধ্যে অধিকাংশ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক গণমাধ্যম উপদেষ্টা ফায়েজ সেলেইক এবং এসপিএর শীর্ষস্থানীয় নেতা ইসমাইল আল-তাজকে।

সুদানের জার্নালিস্ট নেটওয়ার্ক (এসজিএন) জানিয়েছে, ইতোমধ্যে পাঁচজনের মতো সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অনেককে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তদন্তের জন্য তলব করা হয়েছে।

গত মাসে একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা চলছিল।

এর মধ্যে সোমবার সুদানের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ভেঙে দিয়েছে। এ সময় দেশটির প্রধানমন্ত্রী হামদক এবং অন্যান্য মন্ত্রীকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে সেনা অভ্যুত্থানের বিষয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন, গত সপ্তাহে আমরা যেটি প্রত্যক্ষ করেছি, তাতে আসলে দেশ গৃহযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছিল।