বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিন ধরে মুম্বাই হাইকোর্টে চলছে আরিয়ানের জামিন শুনানি

অনলাইন ডেস্ক  নিম্ন আদালতের পর এবার ভারতের উচ্চ আদালতেও জামিন হচ্ছে না মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ানের।

দুই দফা নিম্ন আদালতে জামিন নামঞ্জুর করার পর বলিউড বাদশাহ ছেলের জামিনের জন্য দারস্থ হন মুম্বাই হাইকোর্টের।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

কিন্তু এখানেও বিড়ম্বনার শেষ নেই। মঙ্গলবার থেকে টানা তিন দিন ধরে চলছে আরিয়ানের জামিন শুনানি।

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো এ মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার আরিয়ানের জামিনের শুনানি প্রক্রিয়া অসমাপ্ত ছিল। শাহরুখ ও গৌরী খান আশা করেছিলেন বুধবার হাইকোর্ট রায় শোনাবেন।

মুম্বাই হাইকোর্টের প্রতি আস্থা রেখেছিলেন শাহরুখ খান ও গৌরী খান। আর সে জন্যই গত সপ্তাহে ছেলের জামিনের আবেদন খারিজ হওয়ার পর নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল খান পরিবার।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। তার পর ৩ তারিখ তাকে গ্রেফতার দেখায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

নিম্ন আদালতে দুবার তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল জানিয়েছেন, শাহরুখপুত্রকে গ্রেফতার করার পর তাকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সমীর।

তা ছাড়া প্রভাকর আশঙ্কা করছেন, সমীর তাকেও বিপদে ফেলতে পারেন। অন্যদিকে সমীরের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে এনসিবি।