মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আরিয়ানের জন্য দেহরক্ষী নিয়োগ দিচ্ছেন শাহরুখ!

অনলাইন ডেস্ক  মাদক মামলায় ৪ সপ্তাহ হাজতে কাটিয়ে বাড়ি ফিরেছেন বলিউড মেগাস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অনেক কাঠখড় পুড়িয়ে ছেলেকে ঘরে ফিরিয়ে এনে এবার বেশ সাবধানী হয়েছেন শাহরুখ এবং গৌরী খান। হাজত থেকে ছাড়া পেলেও ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না তাদের। তাই ছেলের জন্য দেহরক্ষী নিয়োগ করবেন শাখরুখ-গৌরী।

বলিউড বাদশার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে রোববার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, আরিয়ানের এই গ্রেফতারের ঘটনা আলোড়ন তুলেছে বলিউড বাদশার মনে। তিনি মনে করছেন, কিছু ঘটলে দেহরক্ষী আরিয়ানকে রক্ষা করতে পারবেন। রবি বহু বছর ধরে শাহরুখের সঙ্গে রয়েছেন। ঠিক এমনই একজনকে আরিয়ানের জন্য খুঁজছেন শাহরুখ।

এদিকে আরিয়ানের জন্য মনোবিদ নিয়োগের কথাও ভেবেছেন মা গৌরী। ছেলেকে স্বাভাবিক করতে চেষ্টার ত্রুটি করছেন না শাখরুখ-গৌরী।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ গ্রেফতার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে।

মাদকের সেই মামলায় বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর শনিবার ছাড়া পেলেন আরিয়ান।

তবে আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে শাহরুখ তনয়ের। কারণ তাকে ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। তাই এখন বেশ কিছু দিন আরিয়ান মান্নাতের বাইরে পা রাখবেন না বলে জানিয়েছেন শাহরুখের সহকারী পূজা দাদলানি।