শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

ইরানে জ্বালানি বিতরণ ব্যবস্থায় সাইবার হামলার নেপথ্যে

অনলাইন ডেস্ক  ২৬ অক্টোবর সাইবার হামলা চালিয়ে অচল করে দেওয়া হয়েছিল ইরানের জ্বালানি বিতরণব্যবস্থা। এ সাইবার হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে কথা বলেছেন ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রধান জেনারেল গোলাম রেজা জালালি।

জেনারেল গোলাম রেজা জালালি বলেন, ২৬ অক্টোবর যে হামলা হয়েছে, তার পেছনে অবশ্যই আমেরিকান ও ইহুদিরা ছিলেন। যে সাইবার হামলা জ্বালানি বিতরণ ব্যাহত করেছিল। খবর তাসনিম নিউজের।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল গোলাম রেজা জালালি বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে, এ হামলা অবশ্যই আমেরিকান এবং ইহুদিরা চালিয়েছে।

এ সাইবার হামলার মাধ্যমে ইরানের পেট্রল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে বিকল করে দিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটরগাড়ি চালকরা সরকারের ইস্যু করা স্মার্টকার্ড দিয়ে কম মূল্যে পেট্রল কিনতে পারতেন। তাই ভর্তুকি দেওয়া জ্বালানি কেনার জন্য দেশটির পেট্রল স্টেশনগুলোতে সবসময়ই দীর্ঘ লাইন থাকত।

দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছিলেন, এ সাইবার হামলার লক্ষ্য ছিল— মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করা।

যে ধরনের হামলা চালানো হয়েছিল তা অত্যন্ত জটিল উল্লেখ করে ইরানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এ প্রধান বলেন, এ ধরনের হামলা খুবই জটিল এবং প্রতিরোধ করা কঠিন।

তিনি আরও বলেন, সাইবার হামলার তিন ঘণ্টা পর ৩০ শতাংশ গ্যাস স্টেশন পুনরায় তাদের অফলাইন সেবা শুরু করে। হামলার ১২ ঘণ্টা পর ৬০ শতাংশ স্টেশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

সাইবার হামলা প্রতিহত করতে গত বছর ইরানে এক হাজার ৪০০টি মহড়া অনুষ্ঠিত হয়। বর্তমানে দেশটি এ ধরনের সাইবার হামলা ব্যর্থ করে দিতে নানা কৌশল ব্যবহার করছে।