রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

লঙ্কানদের হারিয়ে সেমির পথে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  টি-টোয়েন্টি বিশ্বকাপে একে একে টানা চারটি ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ইংলিশরা।

সোমবার (১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে জস বাটলারের অপরাজিত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৩ রান সংগ্রহ করে ইয়ন মরগানের দল। জবাবে ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতে ১৩৭ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ২৬ রানের জয় পায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেছেন হাসারাঙ্গা। এছাড়া ভানুকা রাজাপাক্ষে ২৬, দাসুন শানাকা ২৬, আসালাঙ্কা ২১ ও আভিস্কা ফার্নান্দো ১৩ রান করেন। ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেছেন মঈন আলি, আদিল রশিদ ও ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিস ওকস ও লিভিংক্সটোন এবং অন্য দুটি রানআউট।

এর আগে ওপেনিংয়ে নেমে ৬৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার। তার ইনিংসটিতে ছিল ৬টি চার ও সমান সংখ্যক ছক্কার মার। এছাড়া অধিনায়ক ইয়ন মরগান করেন ৩৬ বলে ৪০ রান। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন হাসারাঙ্গা এবং অন্যটি নেন চামিরা।