শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

৪-০ ব্যবধানে বিজেপিকে হারালো তৃণমূল

অনলাইন ডেস্ক  পশ্চিম বঙ্গের উপনির্বাচনে চার কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের পথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এমন পরিস্থিতিতে জয় ঘোষণার আগেই টুইটে শুভেচ্ছা জানালেন মমতা ব্যানার্জি। এক প্রতিবেদনে এ তথ্য জনাইয়েছে আনন্দবাজার পত্রিকা।

টুইটে মমতা তিনি বলেন, ‘জয়ী ৪ প্রার্থীকেই আমি অভিনন্দন জানাচ্ছি। এই জয় মানুষের। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতিকে উপেক্ষা করে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বেসরকারি ফল অনুযায়ী, ৪ আসনেই বড় ব্যবধানে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। সর্বনিম্ন ভোটের ব্যবধান ৫০ হাজারের বেশি।

খড়দহ আসনে ভোটের ব্যবধান ৯৩ হাজার ৮৩২। শান্তিপুরে ৫০ হাজার ৮৭৮। দিনহাটায় ১ লাখ ৬৪ হাজার ৮৯। গোসাবায় ১ লাখ ৮৩ হাজার ৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূলের প্রার্থীরা।