সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:১৩

যুক্তরাষ্ট্রে ৫-১১ বয়সি শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন

অনলাইন ডেস্ক  পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কয়েকদিন আগে এ টিকার ব্যবহারের সুপারিশ করে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।