মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আফগানিস্তানে ইসলামী ক্যারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের প্রচলিত শিক্ষা ব্যবস্থা বদলে ইসলামী ক্যারিকুলাম চালুর ঘোষণা দিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তী সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ্ মুনিরের বরাত দিয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ সময় মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি বলেন, ইসলামী আমিরাত মেয়েদের শিক্ষার বিরোধী নয়। শিক্ষার সুযোগ মেয়েদের ইসলামী ও আইনগত অধিকার বলেও জানান তিনি।

তবে ইসলামী ক্যারিকুলাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখা দেননি তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ইসলাম এবং আফগান ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে মেয়েদের নিরাপদ পরিবেশ দেওয়ার জন্য ইসলামিক স্কলাররা কাজ করে যাচ্ছেন।

শিক্ষকদের বকেয়া বেতনের ব্যাপারে তিনি বলেন, তালেবান এই বিষয়ে ইউনিসেফের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইউনিসেফ ঘোষণা করেছিল তারা সরাসরি আফগান শিক্ষকদের অর্থায়ন করবে এবং তাদের বেতন মিটিয়ে দেবে। তবে তালেবান সরকার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জানিয়েছিল সব ধরনের আর্থিক সহায়তা তাদের তত্ত্ববধায়নেই বণ্টন করা হবে।