মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শরীর, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে গোবর খেয়েছেন চিকিৎসক

অনলাইন ডেস্ক  শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করতে গোবর খাওয়ার বিকল্প নাই বলে দাবি করেছেন ভারতের হরিয়ানা রাজ্যের এক চিকিৎসক। ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তাল। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হরিয়ানার কারনালের বাসিন্দা ওই চিকিৎসকের নাম মনোজ মিত্তাল। ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক গোয়ালে দাঁড়িয়ে গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে সোচ্চার হন ওই চিকিৎসক। একপর্যায়ে মাটিতে পড়ে থাকা গোবর তুলে তিনি খেয়ে নেন এবং জানান তার মা প্রতিদিন সকালে গোবর খেয়ে নিজের উপবাস ভঙ্গ করতেন।

মনোজ মিত্তালের মতে গোবর মানুষের শরীর, মন এবং আত্মাকে পরিশুদ্ধ করে। এছাড়াও মহিলাদের গর্ভাবস্থায় যদি গোবর খাওয়ানো হয় তবে তাদের সন্তান প্রসবের প্রক্রিয়াটি সাধারণভাবেই হবে। কখনোই প্রসবের জন্য শল্যচিকিৎসার প্রয়োজনীয়তা নেই।

সম্প্রতি গোমূত্র ও গোবর নিয়ে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছিলেন, গোমূত্র ও গোবর অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে পারে। এদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমার বিশ্বাস একদিন আমরা এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়িত করতে পারবো।