মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:৪১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভারতের বিতর্কিত কৃষি আইন বাতিল করলেন মোদি

অনলাইন ডেস্ক  ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) এক ঘোষণায় তিনি এ কথা জানান। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বাড়িতে ও ফসলের মাঠে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আমাদের কৃষকদের বোঝাতে পারিনি। এটা কাউকে দোষারোপ করার সময় নয়। আমি আপনাদের বলতে চাই যে, আমরা কৃষি আইন ফিরিয়ে নিচ্ছি।’

বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা। বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক। কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মিমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি।

তিনি আরও বলেন, ‘তার সরকার আইন সম্পর্কে কৃষকদের শিক্ষিত এবং অবহিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং তাদের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে।’